৫২তম বিসিএসকে কেন্দ্র করে দীর্ঘ এক বছর মেয়াদি এই কোর্সে জিকে ৭৫ মার্কসের সিলেবাস সম্পন্ন করা হবে। যেখানে পিএসসি কর্তৃক নির্ধারিত আন্তর্জাতিক বিষয়াবলি (২৫), বাংলাদেশ বিষয়াবলি (২৫), নৈতিকতা, সুশাসন ও মূল্যবোধ (১৫) এবং ভূগোল (১০) এর সম্পূর্ণ সিলেবাস সম্পন্ন করা হবে।
ক্লাস চলবে দুটি ধাপে। প্রথম ধাপে সার্কুলার প্রকাশিত হবার পূর্বেই পুরো প্রিলি সিলেবাস পিএসসির পরিবির্তিত প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী আমরা একবার সম্পন্ন করবো। দ্বিতীয়বার, সার্কুলার আসার পর পুরো সিলেবাস পুনরায় সম্পন্ন করা হবে। পাশাপশি, এই ধাপে একজন শিক্ষার্থীকে পরীক্ষা উপযোগী করে তোলা, সর্বশেষ ইস্যুসমূহের আপডেট রাখা এবং রিভিশন দিয়ে সবকিছু আত্মস্থ করানো হবে।
